Ortho Songbad আর্কাইভ

লোকসান থেকে মুনাফায় আরামিট

লোকসান থেকে মুনাফায় আরামিট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের লোকসান হলেও আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ২৫ পয়সা আয় হয়েছে।


বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৫৭ পয়সা।


হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৮ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৯৫ পয়সা।


গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২৮ টাকা ২৩ পয়সা।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার