Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংক খুলনা জোনের উদ্যোগে ওয়েবিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক খুলনা জোনের উদ্যোগে ওয়েবিনার অনুষ্ঠিত
সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরি‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর মো. কামাল উদ্দিন, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী।

খুলনা জোনপ্রধান মো. আব্দুস সালামের সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা এবং মো. শামসুদ্দোহা। ব্যাংকের খুলনা জোনের নির্বাহী ও কর্মকর্তারা ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার