Ortho Songbad আর্কাইভ

রবিবার লেনদেনে ফিরবে দুই কোম্পানি

রবিবার লেনদেনে ফিরবে দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি আগামী রবিবার (৯ ফেব্রুয়ারি) শেয়ার লেনদেনে ফিরবে। কোম্পানিগুলো হলো- পাওয়ার গ্রিড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


এর আগে কোম্পানি দুটি শেয়ার স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে। রের্কড ডেটের কারণে আজ বুহস্পতিবার প্রতিষ্ঠান দুটির লেনদেন স্থগিত রয়েছে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার