আ.লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নেই: এ্যানি

আ.লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নেই: এ্যানি

আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।


শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারা যে অত্যাচার-নির্যাতন করেছে, তাতে হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে। এখন আওয়ামী লীগও নিষিদ্ধ হয়ে যাবে।


তিনি বলেন, হাসিনা খুন করেছে, খুনের হুকুম দিয়েছে, অত্যাচার-নির্যাতন ও লুটপাট করেছে। তাহলে হাসিনার বিচার হবে না, ক্ষমা করে দেব? ওই সুযোগ বাংলাদেশের মাটিতে বিএনপি দেবে না।


বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ভারতে বসে শেখ হাসিনা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে ভাষণ দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে।


তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছেন তিনি পালায় না কিন্তু তিনি পালিয়েছেন। তারা জনগণের টাকা লুটপাট করে পালিয়েছে। জনগণকে জিম্মি করে প্রশাসনের মাধ্যমে এমপি, মন্ত্রী ও গডফাদার সৃষ্টি করেছে।


এ্যানি বলেন, আওয়ামী লীগ এখন লিফলেট বিতরণ করছে, হরতাল দিচ্ছে। তাদের ভেতরে বিন্দুমাত্র অনুশোচনা নেই। বরং তারা হুংকার দিচ্ছে ওপার থেকে এপারে লাফ দিয়ে চলে আসবে।


লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ. দা.) মোহাম্মদ দিদার হোসেন, লক্ষ্মীপুর বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস