Ortho Songbad আর্কাইভ

দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৯৮ জন।

আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ১৯৮ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জন। আরও ৩৬ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৮৭৪ জন হয়েছে।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৬৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৮ হাজার ৮২৩ জন হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার