Ortho Songbad আর্কাইভ

খুলনা প্রিন্টিংয়ের সর্বোচ্চ দরপতন

খুলনা প্রিন্টিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ২৪০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র অনুযায়ী, রোববার (৯ ফেব্রুয়ারি) খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৪৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্সুরেন্স এর দর কমেছে আগের দিনের তুলনায় ৩ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ৮৫ শতাংশ। আর ৩০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফনিক্স ফাইন্যান্স।


এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ফাইন্যান্স ৬ দশমিক ২৫ শতাংশ, বিডি ওয়েল্ডিং ৫ দশমিক ৯৮ শতাংশ, হামিদ ফেব্রিক্স ৫ দশমিক ৬৬ শতাংশ, মিঠুন নিটিং ৫ দশমিক ৫৯ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিক ৫ দশমিক ৩৭ শতাংশ, এস এসস্টিল ৫ দশমিক ৩২ শতাংশ এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল ৫ দশমিক ০০ শতাংশ কমেছে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার