Ortho Songbad আর্কাইভ

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিলো আরও ৪ কোম্পানি

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিলো আরও ৪ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি গত ৩০ জুন,২০২৪ অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হলো- একমি পেস্টিসাইডস, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, বেস্ট হোল্ডিংস লিমিটেড এবং খান ব্রাদার্স ।


সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।


সমাপ্ত হিসাববছরের জন্য একমি পেস্টিসাইডস ০ দশমিক ২৫ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিং মিলস ৩ শতাংশ নগদ, বেস্ট হোল্ডিংস লিমিটেড ১০ শতাংশ নগদ, এবং খান ব্রাদার্স ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার