Ortho Songbad আর্কাইভ

মূল্য সংবেদনশীল তথ্য নেই আলহাজ্ব টেক্সটাইলের

মূল্য সংবেদনশীল তথ্য নেই আলহাজ্ব টেক্সটাইলের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।


উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিলো ১০৪ টাকা ১০ পয়সায়। আর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১৪৫ টাকা ৬০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ২১ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪১ টাকা ৫০ টাকা।


এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার