Ortho Songbad আর্কাইভ

স্ট্যান্ডার্ড ব্যাংকের ‘ইনভেস্টমেন্ট ব্যাংকিং’ শীর্ষক প্রশিক্ষণ

স্ট্যান্ডার্ড ব্যাংকের ‘ইনভেস্টমেন্ট ব্যাংকিং’ শীর্ষক প্রশিক্ষণ
সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ‘ইনভেস্টমেন্ট ব্যাংকিং আন্ডার ইসলামিক শরিয়াহ্’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এ প্রশিক্ষণ উদ্বোধন করেন।

অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চিফ রিস্ক অফিসার ও ক্যামেলকো মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, কো-অর্ডিনেটর ইসলামিক ব্যাংকিং কনভার্সন প্রজেক্ট মোহাম্মদ মোহন মিয়া এবং ইনস্টিটিউটের অনুষদ মোহাম্মদ আমজাদ হোসেন ফকির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি

মুল সাইট থেকে

পুজিবাজার