Ortho Songbad আর্কাইভ

ব্লকে ১৬ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৩ লাখ ৩ হাজার ৯৭৮টি শেয়ার ৬০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকা।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, রবিবার (১৬ ফেব্রুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি এসিআই লিমিটেডের ৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


তালিকার দ্বিতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৬১ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা রেনাটার ২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার