'বড়দিন উদযাপনে সতর্কবাণী'

'বড়দিন উদযাপনে সতর্কবাণী'
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি কোভিড-১৯ এর কারণে বড়দিন উদযাপনের ব্যাপারে আগে থেকেই সতর্ক করেছেন।

তিনি বলেন, থ্যাংকস গিভিং ডের পর বাড়তে থাকা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। তবে বড়দিন এবং নববর্ষের সময়কালের পর তার চেয়েও বেশি সংক্রমণ হতে পারে বলে হুশিয়ার করেন তিনি। বিবিসির সূত্রে এ তথ্য পাওয়া যায়।

করোনাভাইরাসের মহামারীতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৯০ হাজারের বেশি মানুষের।

থ্যাংকস গিভিং ডে শেষ হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন দুই লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে রেকর্ডসংখ্যক মানুষকে হাসপাতালে নিতে হয়েছে। সংক্রমণ ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় আরোপ করা হয়েছে কঠোর লকডাউন।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কোভিডবিষয়ক প্রধান পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া ড. অ্যান্থনি ফাউসি জানিয়েছেন, থ্যাংকস গিভিং ডের চেয়ে বড়দিন ঘিরেই তার উদ্বেগ বেশি। কারণ এতে জনসমাগম হয় সবচেয়ে বেশি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না