হাক্কানি পাল্পের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২০৩ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ০৯ শতাংশ। এতে দরপতনের তালিকায় শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আরএকে সিরামিকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ৪৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪ দশমিক ৪৪ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে অ্যাপোলো ইস্পাত।
এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- নূরানী ডাইং, রিং শাইন টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, পিপলস লিজিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, পেপার প্রসেসিং এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
এসএম