Ortho Songbad আর্কাইভ

দর কমার শীর্ষে এ্যাপোলো ইস্পাত

দর কমার শীর্ষে এ্যাপোলো ইস্পাত
আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেন্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৫ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ এক দিনে কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা কমেছে।

তালিকার দ্বীতিয় স্থানে আছে আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৯ টাকা ২০ পয়সায়। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা কমেছে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো: এস. এস. স্টিল, আমরা নেট, দ্যা ডাক্কা ডাইং, সামিট এ্যালায়েন্স, জিকিউ বলপেন, দুলামিয়া কটন, সিলকো ফার্মা ও ফার্স্ট ফাইন্যান্স।

মুল সাইট থেকে

পুজিবাজার