মন্ত্রিপরিষদ পদে থাকছেন খন্দকার আনোয়ারুল ইসলাম
বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয় ১৬ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর উনি চুক্তিভিত্তিক নিয়োগ বহাল থাকবে।
তিনি বর্তমানে প্রথম মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কর্মরত রয়েছেন। আগামী ১৫ ডিসেম্বর এর মেয়াদ শেষ হবে।
এর আগে তিনি সেতু বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন। খন্দকার আনোয়ারুল ইসলাম ১৩ নভেম্বর ২০১১ সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেন। তিনি ৩১ জানুয়ারি ২০১৩ সচিব পদে এবং ১৩ জুলাই ২০১৭ তারিখে সিনিয়র সচিব পদে পদোন্নতি লাভ করেন। তিনি পদাধিকার বলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন।