Ortho Songbad আর্কাইভ

প্রশিক্ষণ নিতে শ্রীলঙ্কা যাচ্ছে ইসির কর্মকর্তারা

প্রশিক্ষণ নিতে শ্রীলঙ্কা যাচ্ছে ইসির কর্মকর্তারা

নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে প্রশিক্ষণ দিতে শ্রীলঙ্কা নিচ্ছে কমনওয়েলথ। এই তিন কর্মকর্তা শ্রীলঙ্কায় পাঁচদিন প্রশিক্ষণ নেবেন।


ইতোমধ্যেই ইসির মানবসম্পদ ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. মাজহারুল ইসলামের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।


এতে বলা হয়েছে, পাঁচদিন ব্যাপী ওই প্রশিক্ষণ কর্মসূচি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে। আগামী ৫ থেকে ৯ মের ওই কর্মসূচিতে ইসির যুগ্ম সচিব ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। ইসির এই প্রতিনিধি দল আগামী ২ থেকে ১১ মে দেশটিতে অবস্থান করবে। এতে যাওয়ার আসার উড়োজাহাজ ভাড়া দেবে শ্রীলঙ্কা এবং অন্যান্য ব্যয় বহন করবে কমনওয়েলথ সচিবালয়।


জাতীয় নির্বাচনকে সামনে রেখে অতীতেও বিভিন্ন সময় বিভিন্ন দেশ ও সংস্থার প্রশিক্ষণ নিয়েছে নির্বাচন কমিশন। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার