Ortho Songbad আর্কাইভ

শাইনপুকুর সিরামিকসের সর্বোচ্চ দরপতন

শাইনপুকুর সিরামিকসের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে দর কমেছে ১৮৫টি কোম্পানির। এর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, রবিবার (০২ মার্চ) কোম্পানিটির শেয়ারদর আগেরর দিনের তুলনায় কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ০৩ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।


দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৭ দশমিক ৬৬ শতাংশ। আর ৬ দশমিক ০৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এডিএন টেলিকম লিমিটেড।


এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফু ওয়াং ফুড, মিডল্যান্ড ব্যাংক, সেনা ইন্স্যুরেন্স, কপারটেক ইন্ডাস্টিজ, রিং শাইন টেক্সটাইল, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং জুট স্পিনার্স লিমিটেড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার