Ortho Songbad আর্কাইভ

মূল্য সংবেদনশীল তথ্য নেই রতনপুর স্টিলের

মূল্য সংবেদনশীল তথ্য নেই রতনপুর স্টিলের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ০২ মার্চ নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২০ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ৯ টাকা ৪০ পয়সা। ২ মার্চ কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৬০ পয়সা উন্নীত হয়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার