Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ পাঠিয়েছে ইন্দো-বাংলা ফার্মা

লভ্যাংশ পাঠিয়েছে ইন্দো-বাংলা ফার্মা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ জুন,২০২৪ অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে কোম্পানিটি।


আলোচ্য বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ০ দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার