নগদে পাওয়া যাবে সব ধরনের ডিজিটাল সেবা

নগদে পাওয়া যাবে সব ধরনের ডিজিটাল সেবা
দৈনন্দিন জীবনের সব ডিজিটাল সেবা ‘নগদ’ প্ল্যাটফর্ম থেকে দেয়ার প্রত্যয় ঘোষণা করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সংস্থাটি। এজন্য সম্প্রতি ‘সব হবে নগদ-এ’ নামের একটি ট্যাগ লাইনও গ্রহণ করেছে তারা।

বুধবার (৯ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনার সময়ে মানুষের জীবনকে সহজ করতে ‘নগদ’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার ফলে এখন চাইলেই ঘরে বসে যেকোনো জরুরি সেবা নেয়ার পর ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করা যায়। ফলে একটি একটি করে অসংখ্য পরিবার এখন সুরক্ষিত থাকছে।

অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে পানি, বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট বিলসহ প্রায় সব ধরনের বিল পরিশোধ করা, ইনস্যুরেন্সের প্রিমিয়াম জমা দেয়া এবং ইউটিলিটি বিল প্রদান এসবই ‘নগদ’-এর মাধ্যমে হচ্ছে।

রাষ্ট্রীয় সেবা ‘নগদ’ মানুষের দৈনন্দিন কার্যক্রমকে সহজ করতে প্রায় ১২ হাজার মার্চেন্টের সঙ্গে অংশীদারত্ব স্থাপন করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মিনা বাজার, ইউনিমার্ট, প্রাণ-আরএফএল, ওয়াল্টন প্লাজা, ট্রান্সকম ডিজিটাল, বেস্ট ইলেকট্রনিক্স, বে এম্পোরিয়াম এবং যমুনা গ্রুপের হোলসেল ক্লাবের মতো প্রতিষ্ঠান যেখানে গ্রাহকরা তাদের নিত্যপ্রয়োজনীয় পেমেন্ট ‘নগদ’-এর মাধ্যমে করছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি