Ortho Songbad আর্কাইভ

আইরিশ বাংলাদেশ ফ্রান্সের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইরিশ বাংলাদেশ ফ্রান্সের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফ্রান্সে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে আইরিশ বাংলাদেশ ফ্রান্স। রোববার (৯ মার্চ) এ সভা অনুষ্ঠিত হয়।


সংগঠনের সাধারণ সম্পাদক পারভেজ আলম শিশির ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ কবির হোসেন পাটোয়ারী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব‍্যবসায়ী কবির আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফেনী জেলার প্রবাসী নেতা ও সমাজসেবক ইলিয়াস কাজল, সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ মশিউর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও ব‍্যবসায়ী মোহাম্মদ দেলোয়ার খান, বিশিষ্ট সমাজসেবক ও ব‍্যবসায়ী মোহাম্মদ আলম খান, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ তায়েফ আহমেদ,মোহাম্মদ রুবেল ভূইয়া, মোহাম্মদ রাশেদ প্রমুখ।


অনুষ্ঠানে দেশ-প্রবাস ও জাতীর কল্যাণে কাজ করার জন‍্য বিভিন্ন জেলার প্রবাসীদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি কথা উল্লেখ করা হয়। প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বিশেষ করে প্রবাসীদের অধিকার নিয়ে নানান কর্মসূচির কথাও জানানো হয়।


সর্বশেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়েছে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার