Ortho Songbad আর্কাইভ

বেক্সিমকো ফার্মা লেনদেনের শীর্ষে

বেক্সিমকো ফার্মা লেনদেনের শীর্ষে
আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমেকা ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির মোট ৫৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেন্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার কোম্পানিটি মোট ৪২ লাখ ১ হাজার শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার ৭৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫১ কোটি ৭৭ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, এসএস স্টিল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার