Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড

দরবৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ মার্চ) কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাইনপুকুর সিরামিকসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ।


তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১৩ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৮২ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট মিলসের ৬ দশমিক ৯০ শতাংশ, এস্কয়ার নিটের ৬ দশমিক ০৬ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ৬৬ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬১ শতাংশ ও ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ৪১ শতাংশ দর বেড়েছে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার