Ortho Songbad আর্কাইভ

ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বজলার রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাদ্দামকে রংপুর থেকে গ্রেপ্তার করে কুড়িগ্রামে আনা হয়েছে। তার বিরুদ্ধে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।


তিনি আরও বলেন, সাদ্দামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার