Ortho Songbad আর্কাইভ

প্রথম প্রান্তিক প্রকাশ অলটেক্স ইন্ডাস্ট্রিজের

প্রথম প্রান্তিক প্রকাশ অলটেক্স ইন্ডাস্ট্রিজের
প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ।

আজ বুধবার (০৮ ডিসেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

নতুন বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৫ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৪৪ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০, সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ১০ টাকা ৬১ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার