Ortho Songbad আর্কাইভ

তৃতীয় প্রান্তিক প্রকাশ আলহাজ্ব টেক্সটাইলের

তৃতীয় প্রান্তিক প্রকাশ আলহাজ্ব টেক্সটাইলের
তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ১১ পয়সা।

নয় মাসে (জুলাই,১৯-মার্চ,২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৭৬ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ৪৩ পয়সা।

৩১ মার্চ,২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৮ টাকা ৬১ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার