Ortho Songbad আর্কাইভ

নকিয়া ৬৩০০ ফোরজি ফিচার ফোন উন্মোচন

নকিয়া ৬৩০০ ফোরজি ফিচার ফোন উন্মোচন
ফিচার ফোনে ‘স্মার্ট অভিজ্ঞতা’ দিতে দেশের বাজারে নকিয়া ৬৩০০ ফোরজি ফিচার ফোন উন্মোচন করেছে। ডিভাইসটি হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য প্রচলিত সোস্যাল নেটওয়ার্কিং অ্যাপ সমর্থন করবে। শিগগিরই ডিভাইসটির সরবরাহ শুরু করবে।

সাশ্রয়ী মূল্যের বলা হলেও ডিভাইসটির মূল্য প্রকাশ করা হয়নি। ফোরজি নেটওয়ার্ক সমর্থিত ফিচার ফোনটিতে কোয়ালকম স্নাপড্রাগন ২১০ মডেলের চিপ ব্যবহার করা হয়েছে। ওয়াইফাই হটস্পটের মাধ্যমে ইন্টারনেট ভাগ করে নেয়া যাবে এ ফোনে।

কাইওএস অপারেটিং সিস্টেমচালিত নকিয়া ৬৩০০ ফোরজি হোয়াটসঅ্যাপ ছাড়াও ফেসবুক ও ইউটিউবে বন্ধু-পরিবারের সদস্যদের সঙ্গে সংযুক্ত থাকতে সাহায্য করবে। পাশাপাশি গুগল অ্যাসিস্ট্যান্ট ও ম্যাপ সেবায় নিজেকে এগিয়ে রাখা সহজ করবে।

মুল সাইট থেকে

পুজিবাজার