Ortho Songbad আর্কাইভ

অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না শ্যামপুর সুগার

অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না শ্যামপুর সুগার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়।এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।


উল্লেখ্য, কোম্পানিটির গত ০৯ মার্চ শেয়ার দর ছিল ১০০টাকা ২০ পয়সা। আর গত মঙ্গলবার (২৫ মার্চ) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ১৩৮ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ৩৮ টাকা ২০ পয়সা।


এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার