আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ: হাসনাত

আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভণ্ডামিপূর্ণ। উনারা আমাদের যা আমল করতে বলেন, সেই আমলের ধারে কাছে দিয়েও তারা যান না। যারা সার্ভিস প্রোডিউস করেন তারা কখনো সার্ভিসের কনজ্যুমার না।


শুক্রবার (২৮ মার্চ) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


হাসনাত আবদুল্লাহ বলেন, সমাজে কিছু আছে সুদখোর, ঘুষখোর। সমাজের কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সালিশ-দরবার করা। কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা। কিছু কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনো স্কুলের ধারে কাছেও যায়নি কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া। আসলে তাদের দোষ দিয়ে লাভ নেই, দোষটা কিন্তু আমাদের। আমরা সচেতনভাবে তাদের প্রতিহত করি না।


দেবিদ্বারের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, দেবিদ্বারের নেতৃত্বে তারাই আসছে যারা কখনো দেবিদ্বারে থাকেননি, যারা দেবিদ্বারের অলিগলি চেনেন না, দেবিদ্বারে বাজার করে কখনো তারা খাননি, দেবিদ্বারের শিক্ষা প্রতিষ্ঠানে কখনো তারা পড়াশোনা করেননি। দেবিদ্বারের কী সমস্যা এটাই তারা জানেন না। দেবিদ্বারের ধুলামাটি থেকে গড়ে ওঠা নেতৃত্ব আমরা কখনোই পাইনি। এ সময় আরও বক্তব্য রাখেন পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আরাফাত, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস