Ortho Songbad আর্কাইভ

চলে গেলেন কিংবদন্তী ফুটবলার পাওলো রসি

চলে গেলেন কিংবদন্তী ফুটবলার পাওলো রসি
২০২০ সালে করোনা মহামারি ছাড়াও খ্যাতিমানদের যেন মৃত্যুর মিছিল শুরু হয়েছে। এই তো কিছুদিনের ব্যবধানে চলে গেলেন ডিয়েগো ম্যারাডোনা ও আলেহান্দ্রো সাবেয়া। দিয়েগো ম্যারাডোনার পর এবার চলে গেলেন বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তী ফুটবলার পাওলো রসি।

১৯৮২ বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি এই স্ট্রাইকার ৬৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন সাবেক এই ইতালিয়ান ফরোয়ার্ড।সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন ছিলেন ইতালির সাবেক এই ফুটবলার।

ইতালির সংবাদমাধ্যম আরএআই স্পোর্টে ফুটবল পণ্ডিত হিসেবে কাজ করতেন রসি। তারা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।তবে, রসির মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানায়নি তারা।

স্পেন বিশ্বকাপে ইতালির বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন রসি। সেই বিশ্বকাপে গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতেছিলেন রসি। একই বছর ব্যালন ডি'অর-ও জিতেছিলেন তিনি।

ক্লাব ফুটবল ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে তার ইতালিতেই। য়্যুভেন্তাস ও এসি মিলানের মত বড় ক্লাবগুলোয় খেলেছিলেন তিনি। দু'বার সিরিআ'সহ ১৯৮৪ ইউরোপিয়ান কাপ জিতেছেন রসি।১৯৮২ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে রসির পারফরম্যান্স চিরস্মরণীয় হয়ে থাকবে

কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো ইতালিতে।

মুল সাইট থেকে

পুজিবাজার