Ortho Songbad আর্কাইভ

ট্রেনে অগ্নিকাণ্ড, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ট্রেনে অগ্নিকাণ্ড, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

নেত্রকোণার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফলে ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


সাতখামাইর রেলস্টেশন কর্তৃপক্ষ জানায়, ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। আগুন নেভাতে স্টেশনের লোকজন কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে আসছে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার