Ortho Songbad আর্কাইভ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জনতা ব্যাংকের এমডি'র শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জনতা ব্যাংকের এমডি'র শ্রদ্ধা
জনতা ব্যাংক লিমিটেড এর দ্বিতীয়বারের মতো আব্দুছ ছালাম আজাদ ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে যোগদানের পর ধানমন্ডিস্থ ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন ও পরিদর্শন বইতে মন্তব্যপূর্বক স্বাক্ষর করেন।

এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কিউরেটর মো: নজরুল ইসলাম খান এবং ব্যাংকের ডিএমডি মোঃ ইসমাইল হোসেন, মোঃ জিকরুল হক, মোঃ জসীম উদ্দিন এবং মোঃ আব্দুল জব্বারসহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার