Ortho Songbad আর্কাইভ

আর্গন ডেনিমসের তিন পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

আর্গন ডেনিমসের তিন পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্গন ডেনিমস লিমিটেডের তিন পরিচালক তাদের সন্তানদের উপহার হিসাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির পরিচালক শবনম শেহনাজ ১৫ লাখ ১১ হাজার ৫৯১টি শেয়ার ও আনোয়ার-উল আজম ১০ লাখ ১৫ হাজার ৫৫৬টি শেয়ার তাদের মেয়ে সানজনা শেহনাজের কাছে হস্তান্তর করবেন।


এছাড়া, কোম্পানির আরেক পরিচালক আবু কাউসার মজুমদার তার ছেলে ফারহান মজুমদারকে ২৭ লাখ ৩১ হাজার শেয়ার হস্তান্তর করবেন।


স্টক এক্সেচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাহিরে উপহার হিসাবে এসব শেয়ার আগামী ৩০ এপ্রিলের মধ্যে লেনদেন সম্পন্ন করা হবে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার