Ortho Songbad আর্কাইভ

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের লভ্যাংশ অনুমোদন

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের লভ্যাংশ অনুমোদন
বুধবার ( ৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় পুঁজিবাজারে তালিকাভিুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) বার্ষিক সাধারণ সভা।

ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত সভায় ২০১৯-২০২০ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষিত ও অনুমোদিত হয়।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) গত ২০১৯-২০২০ অর্থ বছরে প্রায় ৯৫ কোটি ৬০ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে এবং ৩০ জুন ২০২০ তারিখে কোম্পানির শেয়ার হোল্ডারর্স ইক্যুইটি ৬৭৫ কোটি টাকায় উন্নীত হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার