Ortho Songbad আর্কাইভ

ভারতের সুন্দরবনে গ্রেপ্তার ১২ বাংলাদেশি

ভারতের সুন্দরবনে গ্রেপ্তার ১২ বাংলাদেশি

ভারতের সুন্দরবনে থেকে ১২ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তবে আটক বাংলাদেশিদের পরিচয় জানা যায়নি।


পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, নদী-খাড়িপথ দিয়ে ওই ১২ জন বাংলাদেশি জঙ্গল পেরিয়ে রাজ্যে ঢুকেছিল। ওই দলে বেশ কয়েকজন মহিলাও আছে বলে সূত্র জানায়।


বাঘমারা জঙ্গল দিয়ে ঢুকে ওই ১২ জন লোকালয়ে যাওয়ার চেষ্টা করছিল। শনিবার গভীর রাতে তাদের ওই জঙ্গল লাগোয়া এলাকায় বিক্ষিপ্তভাবে ঘুরতে দেখে সন্দেহ হয় টহল পুলিশকর্মীদের। তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ে। ভারতের কোনও পরিচয়পত্রও তারা দেখাতে পারেনি।


অধিকতর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশের বাসিন্দা বলে জানায়। এরপরেই সুন্দরবন কোস্টাল থানার পুলিশ তাদের গ্রেফতার করে।

মুল সাইট থেকে

পুজিবাজার