Ortho Songbad আর্কাইভ

এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন

এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (১৬ এপ্রিল) ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৪০ পয়সা বা ৭ দশমিক ৫৪ শতাংশ কমেছে।


তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ারদর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৯ শতাংশ কমেছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর কমেছে ৬ দশমিক ৬৬ শতাংশ।


তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ণ কেবলস, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, বিএসসি এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার