Ortho Songbad আর্কাইভ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩১০তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩১০তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ৩১০তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশকিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়।


সভায় পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন মিয়া, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম এবং কোম্পানি সচিব মো. আবুল বাশারসহ বেশ কয়েকজন পরিচালক ও কর্মকর্তা অংশ নেন। —বিজ্ঞপ্তি

মুল সাইট থেকে

পুজিবাজার