রানার অটো'র আইপিও তহবিল ব্যবহারের সংশোধিত প্রস্তাব অনুমোদন

রানার অটো'র আইপিও তহবিল ব্যবহারের সংশোধিত প্রস্তাব অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলসের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত তহবিলের মধ্যে ৬৩ কোটি টাকার ব্যবহারের সংশোধিত প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

১১ ফেব্রুয়ারি, (মঙ্গলবার) বিএসইসির ৭১৮তম কমিশন সভায় এ অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিএসইসির নিবার্হী পরিচালক মো: মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ও বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সাধারণ শেয়ারহোল্ডার কর্তৃক অনুমোদনের পর আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থের ৬৩ কোটি টাকা ব্যবহারের সংশোধিত প্রস্তাব দেয়া হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে। যা বিএসইসি অনুমোদন করেছে। তবে উক্ত অর্থের যথাযথ ব্যবহার সম্পন্ন না হওয়া পর্যন্ত উক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ কোনো প্রকার বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না মর্মে কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন