Ortho Songbad আর্কাইভ

লোকসান কাটেনি ইনটেক লিমিটেডের

লোকসান কাটেনি ইনটেক লিমিটেডের

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ইনটেক লিমিটেড গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকেও কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে।


সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১২ পয়সা লোকসান হয়েছিল।


অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ২৯ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ২৮ আয় হয়েছিল।


প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৯৯ পয়সা।


গত ৩১ মার্চ,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৩৫ পয়সা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার