Ortho Songbad আর্কাইভ

করোনায় প্রাণ গেল আরও ৩৪ জনের, শনাক্ত ১৩২৯

করোনায় প্রাণ গেল আরও ৩৪ জনের, শনাক্ত ১৩২৯
বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২০ জন। এছাড়া করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩২৯ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন।

আজ (১২ ডিসেম্বর) বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন ৩ হাজার ১৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার