রাজউকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে পরোয়ানা

রাজউকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে পরোয়ানা
বনানীর এফআর টাওয়ারে নকশা জালিয়াতি করে বর্ধিত অংশ নির্মাণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেপ্তার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ৫ মার্চ দিন ধার্য করেন আদালত।

এ দিন জামিনে থাকা চার আসামি আদালতে হাজিরা দেন। হুমায়ুন খাদেম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

রাজধানীর বনানীর এফআর টাওয়ারের ১৫ তলা অনুমোদন থাকলেও নকশা জালিয়াতির মাধ্যমে ১৮ তলা ভবন নির্মাণের অভিযোগে ২০১৯ সালের ২৫ জুন দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন। একই বছরের ২৯ অক্টোবর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা