Ortho Songbad আর্কাইভ

এটলাস বাংলাদেশের লোকসান কমেছে ৩৫ শতাংশ

এটলাস বাংলাদেশের লোকসান কমেছে ৩৫ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান কমেছে ৩৫ শতাংশের বেশি।


মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২৭ পয়সা লোকসান হয়েছে। আগের বছর একই সময়ে ৪২ পয়সা লোকসান হয়েছিল।


অন্যদিকে, প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৪-মার্চ’২৫) তথা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ৮২ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৬১ পয়সা লোকসান হয়েছিল।


গত ৩১ মার্চ,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১৫ টাকা।

মুল সাইট থেকে

পুজিবাজার