Ortho Songbad আর্কাইভ

লোকসানে আরএকে সিরামিকস

লোকসানে আরএকে সিরামিকস

পুঁজিবাজারের তালিকাভুক্ত সিরামিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা।


মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৬ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ১১ পয়সা আয় হয়ে ছিলো ।


আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ৮৩ পয়সা ছিল।


গত ৩১ মার্চ, ২০২৫ তালিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ১৭ পয়সা।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার