Ortho Songbad আর্কাইভ

লোকসানে জিপিএইচ ইস্পাত

লোকসানে জিপিএইচ ইস্পাত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


বুধবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ০১ পয়সা আয় হয়েছিল।


অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই’২৪-মার্চ’২৫) মিলিয়ে কোম্পানিটির ৬৩ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ১ টাকা ৩৩ পয়সা আয় হয়েছিল।


আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৬ টাকা ৭০ পয়সা, যা আগের বছর একই সময়ে ৮ টাকা ৭ পয়সা ছিল।


গত ৩১ মার্চ,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫২ টাকা ৭৭ পয়সা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার