Ortho Songbad আর্কাইভ

শার্প ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শার্প ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


বুধবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬ পয়সা আয় হয়েছিল।


অন্যদিকে, তিন প্রান্তিক (জুলাই ২৪-মার্চ ২৫) মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৯ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৯ পয়সা আয় হয়েছিল।


আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৮৭ পয়সা, যা আগের বছর একই সময়ে মাইনাস ৩ টাকা ৮২ পয়সা ছিল।


গত ৩১ মার্চ,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৪৬ পয়সা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার