পুঁজিবাজারে আস্থা ফেরানোর উদ্যোগ নিন: পলি

পুঁজিবাজারে আস্থা ফেরানোর উদ্যোগ নিন: পলি

পুঁজিবাজারের ওপর আস্থা ফেরাতে উদ্যোগ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারা ফেরদৌসী পলি।


বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এফবিসিসিআইয়ের পরামর্শক কমিটির ৪৫তম সভায় এই আহ্বান জানান তিনি।


আনোয়ারা ফেরদৌসী পলি বলেন, উদ্যোক্তাদের যাতে মূলধন সংগ্রহের জন্য শুধু ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভর করতে না হয়, সে জন্য পুঁজিবাজারের ওপর আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নীতি-সহায়তা দিন। এ বিষয়ে প্রস্তাব রাখছি।

তিনি আরো বলেন, নারী উদ্যোক্তাদের বিনিয়োগে এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে সুদের হার স্থিতিশীল রাখতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান