আজ বিকালে আসছেন বিশ্বজয়ী যুবারা

আজ বিকালে আসছেন বিশ্বজয়ী যুবারা
মিরপুরের শেরেবাংলায় সাজ সাজ রব। হোম অব ক্রিকেটের ভিতরে ও বাইরে রীতিমত উৎসবমুখর পরিবেশ। বাড়তি আলোক শয্যা। ২০১১ সালের বিশ্বকাপের সময় যে ডিজিটাল বর্ণিল আলোক শয্যা করা হয়েছিল, সেই নানা রঙের আলোর ঝলকানিতে এখন আবার আলোকিত শেরেবাংলা স্টেডিয়াম ও তার আশপাশ।

উপলক্ষ যুব দলের বিশ্বকাপ বিজয়। আকবর আলিদের সাদর সম্ভাষণ জানাতে অন্যরকম সাজে সজ্জিত এখন শেরেবাংলা। ওদিকে ক্রিকেট অনুরাগীরা উন্মুখ অপেক্ষায়- কখন বিশ্বকাপ হাতে রাজধানীতে পা রাখবেন সোনার যুবারা। গোটা দেশ সোনালি সাফল্য বয়ে আনা যুব দলকে বরণ করে নিতে প্রস্তুত।

প্রথমে ক্রিকেটারদের বিমানবন্দরে বরণ করে নিয়ে সোজা মিরপুরের শেরেবাংলায় নেয়া হবে। সেখানে সংক্ষিপ্ত প্রেসব্রিফিং শেষে খেলোয়াড়দের নিজ নিজ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করবে বিসিবি।

এদিকে বিশ্বকাপ জয়ী যুব দল দেশে ফেরার পর দিন-ক্ষণ চূড়ান্ত করে সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজন করা হবে গণসংবর্ধনার। সংবাদমাধ্যমকে এমনটিই জানালেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের