Ortho Songbad আর্কাইভ

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের নাম সংশোধনে সম্মতি

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির নাম ‘ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। আজ ০৫ মে থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।


নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার