Ortho Songbad আর্কাইভ

ব্লক মার্কেটে ১৬৭ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ১৬৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১৬৭ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্রমতে, কোম্পানিগুলোর মোট ৪ কোটি ৪১ হাজার ৯৭১ টি শেয়ার ৫৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬৭ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকা।


ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ১৪৬ কোটি ২ লাখ টাকার , রেনাটা ৪ কোটি ৯১ লাখ টাকার ও তৃতীয় স্থানে সোশ্যাল ইসলামী ব্যাংকের ৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার