Ortho Songbad আর্কাইভ

খুলনা প্রিন্টিংয়ের সর্বোচ্চ দরপতন

খুলনা প্রিন্টিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ২৫৩টি কোম্পানির। এদিন দর পতনের শীর্ষে ওঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (০৬ মে) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ১৭ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।


দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা পাওয়ারের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৭ দশমিক ৫৬ শতাংশ। আর ৬ দশমিক ৫০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে হাক্কানি পাল্প।


এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিচ হ্যাচারি, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইন্যান্স, এস.আলম কোল্ড রোল্ড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার