Ortho Songbad আর্কাইভ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নতুন চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নতুন চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাশেদ আহমেদ চৌধুরী। সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, রাশেদ আহমেদ চৌধুরী গত ১ মে থেকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্বভার গ্রহণের আগে তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যান এবং বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। রাশেদ আহমেদ চৌধুরী এবিসি বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড এবং বঙ্গ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া, তিনি অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেড (এবিসি) এবং এবিসি রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক।


এর আগে তিনি ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত অত্র ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) বোর্ড অফ ট্রাস্টিজের একজন প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং প্রাক্তন চেয়ারম্যান। তিনি ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সভাপতি এবং ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালের (আইআইইআইএন্ডএইচ) ব্যবস্থাপনা কমিটির সদস্য। তিনি চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, যুক্তরাজ্যের একজন সদস্য।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার